মানবসেবা
সম্প্রতি, কুমিল্লা-৫ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় ঈদ খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেছে এছারা ত্রাণ বিতরণ, কুরবানীর গরু ও ছাগল প্রদান...
জরুরী সাহায্য
অসচ্ছল পরিবারের মাঝে পোলাও চাল, লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়া দুধ, লবণ, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল এবং মসল্লা বিতরণ করা হয়েছে...
অসহায়দের সাহায্য
অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন একটি মানবিক উদ্যোগ যা অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত...
আমাদের সম্পর্কে
অধ্যাপক মোঃ ইউনুস এর পরিচিতি
কুমিল্লা জেলায় অন্তর্গত গোমতী-ঘুংপুর নদীর পলল-বিধৌত অঞ্চল নিয়ে গঠিত শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার লীলাভূমি, ভারত সীমান্ত ঘেরা কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) নির্বাচনী এলাকার এক অনন্য ব্যাক্তিত্ব অধ্যাপক মোঃ ইউনুস ১৯৪৪ সালের ৪ জুলাই বুড়িচং উপজেলার গোপীনাথপুর গ্রামে একস এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃতি, মেট্রিকুলেশন পরীক্ষায় (১৯৬০) তদানিন্তন পূর্ব পাকিস্তানে মেধা তালিকায় ১২তম স্থানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে ফলিত গণিত বিভাগে মেধা তালিকায় ১ম শ্রেনীতে এমএসসি পাস করেন। শিক্ষা অনুরাগী অধ্যাপক মোঃ ইউনুসের রয়েছে ৪৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। তাঁর সুদীর্ঘ ৫০ বছরের রাজনীতিক ইতিহাসে রয়েছে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা ও পরবর্তী ১১ দফা আন্দোলন, ১৯৬৬ সালের গণআন্দোলন ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণের অভিজ্ঞতা। তিনি ১৯৭১ সালে তদানিন্তন জাতীয় পরিষদ সদস্য জনাব এডভোকেট আহমদ আলী ও প্রফেসর মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে গঠিত। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইস্টার্ণ কমান্ড কাউন্সিল কর্তৃক পরিচালিত বক্সনগর/পছনণর ইয়ুথ রিসেপশন ট্রনিং ক্যাম্প এয় ডেপুটি ইন চার্জ হিসেবে দারিত্বে থেকে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যোদ্ধে অংশগ্রহণ করেন। তিনি একজন আদর্শবান রাজনীতিবিদ । দুর্নীতি এবং স্বজন প্রীতির উর্ধ্বে থেকে সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবার মাধ্যমে একজন গণ মানুষের নেতা হিসাবে কুমিল্লা-৫ নির্বাচনী এলাকায় চার বার সংবেদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২০০১ সালে ইতিহাসে প্রথমবারের মতো উক্ত আসনটি পায় অধ্যাপক মোঃ ইউনুস কে মনোনয়ন দেয়ার মাধ্যমে। তাঁর উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে-
- বুড়িচং ও ব্রাহ্মণবাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বুড়িচং এ কিসের পানপাড়াস্থ প্রথম গোমতী ব্রীজ, গোবিন্দপুর -এবদায়পুরস্থ গোমতী ব্রীজ নির্মাণ, কংশনগরস্থ গোমতী ব্রীজ পূনঃনির্মাণ, বুড়িচং আনন্দ পাইলট ও ব্রাহ্মণপাড়া ভগবান উচ্চ বিদ্যালয় সরকারীকরণ ও অবকাঠামো উন্নয়ন, বুড়িচং ব্রাহ্মণপাড়ায় প্রথম বিদ্যুতায়ন, টি অ্যান্ডটি অফিস স্থাপন,
- কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মিয়পুর সড়ক সড়ক (প্রায় ৪৫ কি.মি.),কুমিল্লা-চাঁনপুর-ফকিয়বাজার-শশীদল-সালদানদী সড়ক (৩৫ কি.মি.) সড়ক ও জনপথ বিভাগে স্থানান্তর ও রাস্তা উন্নয়ন,
- বুড়িচং উপজেলা জামে মসজিদ, ব্রাহ্মণপাড়া থানা ও দেবপুর পুলিশ ফাড়ি স্থাপন।তাছাড়াও তিনি অত্র এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিও ভুক্তিকরণ ও উন্নয়ন, রাস্তাঘাট ও পুল-কালভার্ট নির্মাণ,হাট-বাজার, কবরস্থান, ঈদগাহ উন্নয়ন ও হাজারো বেকারদের চাকুরী প্রদান করেন।
আন্তর্জাতিক অঙ্গনে তিনি আমেরিকার বাজাবশালী কংগ্রেসম্যান ও সেনেটরদের সাথে বাংলাদেশ ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন। তিনি ২০১০ সালে আমেরিকায় সেনেটর এবং কংগ্রেসম্যান কর্তৃক ৪টি সম্মাননা পুরস্কার পান।
উপকারভোগী
সামাজিক কার্যক্রম
সদস্য
কমিটি সদস্য
আমাদের কার্যক্রম
অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন একটি মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান, যা অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে...
শিক্ষা সহায়তা
অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন শিক্ষা সহায়তা কার্যক্রমের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে...
দুঃস্থদের জন্য অনুদান
অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন দুঃস্থদের জন্য অনুদান প্রদানের মাধ্যমে তাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়তা করে। এই কার্যক্রমের আওতায় যে সকল উদ্যোগ গ্রহণ করা হয়...
উন্নয়নমূলক প্রকল্প
অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখে...
পাঠাগার স্থাপন
অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন পাঠাগার স্থাপন কার্যক্রমের মাধ্যমে শিক্ষিত সমাজ গঠনে ভূমিকা রাখছে...
ঈদ খাদ্যসামগ্রী বিতরণ
অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন প্রতি বছর ঈদ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়ায়...
নগদ অর্থ বিতরণ
অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন তাদের নগদ অর্থ বিতরণ কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়...
গ্যালারী
আপনি কি ফাউন্ডেশনের কোনো নির্দিষ্ট গ্যালারীর ছবি দেখতে চান বা তাদের কার্যক্রমের ভিজ্যুয়াল ধারণা পেতে চান?
- সকল
- ঈদ সামগ্রী বিতরণ
- মানবসেবা
- কল্যাণমূলক কার্যক্রম
- পাঠাগার
সাহায্যের জন্য আবেদন
অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশনের সাহায্যের জন্য আবেদন করতে হলে অনলাইন অথবা সরাসরি যোগাযোগ করা যাবে। সাধারণত যোগাযোগ করার জন্য আপনার নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা দিয়ে অনলাইনে আবদেন অথবা অফিসে সরাসরি যেতে পারেন।
আবেদন করেনকমিটি
অধ্যাপক মোঃ ইউনুস ফাউন্ডেশন পরিচালনার জন্য একটি কমিটি রয়েছে, যা সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও লক্ষ্য অর্জনে কাজ করে...

এডভোকেট আহম তাইফুর আলম
সভাপতি
অধ্যাপক কামরুল হাসান নাসিম
সেক্রেটারি জেনারেল
ড. নাজমুল হাসান শাহীন
প্রধান সমন্বয়কযোগাযোগ
আপনার কি এই ফাউন্ডেশনের জন্য নির্দিষ্ট কোনো যোগাযোগ তথ্য প্রয়োজন?
ঠিকানা
কলেজ রোড, বুড়িচং, কুমিল্লা-৩৫০০
মোবাইল
+৮৮ ০১৮৭৩৪৬২৭৯১
ইমেইল
info@yunusfoundation.site